ঢাকা : ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজ, আধুনিক ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করতে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় (upay)।চুক্তিতে স্বাক্ষর করেন উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. জাফর ইকবাল।এই অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়সহ নতুন আর্থিক পণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ আরও এগিয়ে নেবে উপায়। এর লক্ষ্য শুধু লেনদেন সহজ করা নয়, বরং গ্রাহকদের সঞ্চয়, আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা পাওয়ার সুযোগ তৈরি করা।প্রযুক্তির সঠিক ব্যবহার ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে উপায় তার ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চায়। বিশেষ করে সহজে ব্যবহারযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও অর্থবহ করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রোডাক্ট এবং টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান। ওপাস টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার মো. বায়াসুজ্জামান ভূঁইয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রাশেদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উপায়ের এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা তৈরি, গ্রাহকদের জন্য আরও কার্যকর সমাধান নিয়ে আসা এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। -প্রেস রিলিজ Post Views: 37 Post navigation পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি