নিউটার্ন প্রতিবেদক : চার দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন। ১৫ অক্টোবর রাতে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত করার কথা জানানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই দিন জারি করা গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যটনকেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কারবারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
নিউটার্ন/এআর

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *