দিনাজপুর প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুর বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির উদ্যোগে নানা জনকল্যাণমূলক ও উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবের মহাষষ্ঠীর পুণ্যলগ্নে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং অসহায় মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প। শুক্রবার (১৬অক্টোবর-২০২৬) সকালে মন্দির প্রাঙ্গণে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে ছেলে-মেয়ে উভয়ই এই প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর সকাল ১০টা থেকে শুরু হয় বিনামূল্যে বিশেষত্ব ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ বি. কে বোস। এছাড়াও ক্যাম্পে দিনাজপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এবং সাধারণ মানুষের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদানের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনাজপুর বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার বি কে বোস ও সাধারণ সম্পাদক রনজিত সাহা জানান, শারদীয় উৎসব কেবল আনন্দের নয়, ত্যাগের ও মহামিলনের। সেই ভাবনা থেকেই প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেছেন। Post Views: 27 Post navigation পেড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা, ক্রীড়া সামগ্রী বিতরণ