ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা, শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় ও নবগঠিত কমিটির সভাপতি মুক্তার হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য দেন নবগঠিত কমিটি সহ সভাপতি নুরুজ্জামান, বিদ্যুৎশাহী পুরুষ সদস্য জমশেদ আলী, বিদ্যুৎশাহী মহিলা সদস্য লিনাজ মেরি, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক ফজলুর রহমান, রুমা খাতুন, সুলতানা খাতুন,উচ্চ বিদ্যালয /মাদ্রাসা প্রতিনিধ নুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বৃদ্ধি এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সবার আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মানোন্নয়ন সম্ভব।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে নবগঠিত কমিটি, শিক্ষক শিক্ষিকা,অভিভাবক সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিচিতি সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন সভাপতি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *