দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ১৬ অক্টোবর ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ২০২৬, রাত ২৩১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দ্রা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। Post Views: 28 Post navigation দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমণ্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন