বিশেষ বিজ্ঞপ্তি :০২ জুলাই ২০২৬ তারিখ সচিব, বিদ্যুৎ বিভাগের সভাপতিত্বে সাম্প্রতিক অস্বাভাবিক বিদ্যুৎ বিল, লোডশেডিং, মাঠ পর্যায়ে সরকারি অফিসসমূহে সোলার সিস্টেমে নেট মিটারিংসহ বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে জুম প্লাটফর্মে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ), ব্যবস্থাপনা পরিচালক, ডেসকোসহ মাঠ পর্যায়ে কর্মরত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিদ্যুৎ বিতরণ সংস্থার অন্যান্য প্রধানগণ সংযুক্ত ছিলেন।উক্ত সভায় অস্বাভাবিক ভূতুরে বিলের কারণ উৎঘাটন, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা এবং সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থাসহ বিদ্যুতের সার্বিক বিষয়ে সচিব, বিদ্যুৎ বিভাগ অবহিত হন। এ পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh, পেজ থেকে Post Views: 14 Post navigation হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার– স্বাস্থ্যমন্ত্রী