অনিরুদ্ধ রবিচন্দ্র ও কাব্য মারানের বিয়ের জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরেই। তবে নিজেরা এই নিয়ে কোনও দিনই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কাব্যের সম্পত্তির পরিমাণ কত? বিনোদন ডেস্ক :ডেস্ক ‘জেলর ২’-এর সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র বিয়ে করতে চলেছেন সান টিভি নেটওয়ার্কের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানকে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কলানিধির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪,৬০০ কোটি টাকা। বিনোদনদুনিয়ায় দেশের ধনীতম ব্যবসায়ীদের মধ্যে অন্যতম কলানিধি। মারান পরিবারের সম্পত্তির মূল উৎস সান টিভি নেটওয়ার্ক, যেখানে কলানিধির উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি, আইপিএল দল সানরাইজ়ার্স হায়দরাবাদেরও মালিক তিনি। একাধিক তথ্য অনুযায়ী, সানরাইজ়ার্স হায়দরাবাদের আনুমানিক মূল্য ১৭,৫০০ কোটি থেকে ১৮,৪০০ কোটি টাকার মধ্যে। সেই হিসাবে আইপিএলের দলগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ফ্র্যাঞ্চাইজ়িটি।আনন্দবাজার ডট কম কাব্য নিজে সানরাইজ়ার্স হায়দরাবাদের সিইও এবং দলের সহ-মালিকানা রয়েছে তার হাতে। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০৯ কোটি টাকা। ব্রিটেনের ওয়ারউইক বিজ়নেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করে ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে এগ্জ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন কাব্য। পরে সানরাইজ়ার্স হায়দরাবাদের দায়িত্বও সামলাতে শুরু করেন তিনি। ২০১৭ সালে তার বাবা এই আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িটি অধিগ্রহণ করেছিলেন। দীর্ঘদিন ধরেই অনিরুদ্ধ ও কাব্য সম্পর্কে রয়েছেন বলে খবর। এ বার নভেম্বরেই তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জল্পনা। সম্প্রতি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন কাব্যের বাবা-মা কলানিধি ও কাবেরী মারানের সঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানেই তিনি জানান, ২১ নভেম্বর চেন্নাইয়ে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের প্রীতিভোজ হওয়ার কথা। খবর, ১১ নভেম্বর গ্রিসে বিয়ে হতে পারে এই যুগলের। তবে বিয়ের পরিকল্পনা নিয়ে অনিরুদ্ধ বা কাব্য— কেউই এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তামিল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন অনিরুদ্ধ। পরে দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। অল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ (২০২০) ছবির সঙ্গীতও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এর ফলে সঙ্গীত পরিচালক হিসেবে তার চাহিদা আরও বেড়ে যায়। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির সঙ্গীতের দায়িত্বও সামলেছিলেন তিনি। সম্প্রতি অনিরুদ্ধ কাজ করেছেন ‘জেলর ২’ ছবিতে। সান পিকচার্স প্রযোজিত এই ছবিটি মারান পরিবারের মিডিয়া ব্যবসারই অংশ। Post Views: 27 Post navigation কোনাল-বালাম,এবার ‘দ্য কিং’ সিনেমায়