নিউ জ়িল্যান্ড সিরিজ়ে টি-টোয়েন্টি দলে নেই জসপ্রীত বুমরাহ। ফলে ভুবনেশ্বর কুমারের দায়িত্ব অনেক বেশি। আবার চার বছর পর ভারতীয় জার্সিতে খেলতে নামবেন তিনি। স্পোর্টস ডেস্ক : চার বছর পর আবার ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তার খেলা পাকা। কেন এত বছর পর আবার ভুবনেশ্বরকে নেয়া হয়েছে দলে? নিউ জ়িল্যান্ডে খেলতে নামার আগে তার ব্যাখ্যা দিলেন শ্রেয়স আয়ার।আনন্দবাজার ডট কম প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বরকে নিয়ে প্রশ্ন করা হয় শ্রেয়সকে। জবাবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, “ভুবির বিশাল অভিজ্ঞতা। বুমরাহ না থাকায় আইপিএলের পর থেকে অভিজ্ঞতার অভাব হচ্ছিল। আমাদের দলে বেশ কয়েক জন নতুন বোলার রয়েছে। কিন্তু ভুবি গত দু’বার দলকে আইপিএল জিতিয়েছে। এই ফরম্যাটে কী ভাবে দাপট দেখাতে হয় সেটা ও জানে। তাই ওকে নেয়া হয়েছে।” ভারতের হয়ে ৮৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। নিয়েছেন ৯০ উইকেট। আইপিএলের গত দুই মরসুমে মোট ৪৫ উইকেট নিয়েছেন তিনি। নিউ জ়িল্যান্ডের পরিবেশে ভুবনেশ্বর বড় অস্ত্র হতে পারেন বলেই মনে করছেন শ্রেয়স। তিনি বলেন, “এখানকার পরিবেশ ও আবহাওয়া পেসারদের সাহায্য করে। আমরা ভারতে যে পরিবেশে খেলি তার থেকে সম্পূর্ণ আলাদা। এই পরিবেশে ভুবিকে আমাদের দরকার।” ভারতীয় ব্যাটাররা সাধারণত যে পরিবেশে খেলেন, সেই পরিবেশ নিউ জ়িল্যান্ডে পাবেন না। এই দলের বেশির ভাগ ক্রিকেটারই প্রথম বার সেখানে গিয়েছেন। তাতে কি সমস্যা হবে? শ্রেয়স আশাবাদী, পরিবেশের সঙ্গে মানিয়ে নেবেন। তিনি বলেন, “ম্যাচের দিন উইকেট কেমন হবে তা আগে থেকে কেউ জানে না। আশা করছি, তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারব। একটা ভাল অনুশীলনের পরে সকলেই বুঝে যাবে, কেমন ভাবে খেলতে হবে।” তবে নিউ জ়িল্যান্ডকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন শ্রেয়স। তার একমাত্র কারণ পরিবেশ। তিনি বলেন, “ওরা এই ধরনের পরিবেশে খেলে অভ্যস্ত। সেই সুবিধা তো ওরা অবশ্যই পাবে। তবে তার বাইরে কোনও তফাত নেই। মাঠে নেমে ব্যাট-বলের লড়াই হবে। যে ওই তিন ঘণ্টায় ভাল খেলবে, সে জিতবে।” Post Views: 27 Post navigation নতুন পরিচয়ে দিল্লি ক্যাপিটালসে ফিরলেন মিশ্রা আবেগপ্রবণ হরমনপ্রীত! ৪১ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে কেঁদে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক