নিরাপত্তা ঝুঁকি এবং সপ্তাহান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপের আশঙ্কায় স্থানীয় পুলিশ ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায়। স্পোর্টস ডেস্ক : ফ্রান্সে চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। লিগ আঁয় পিএসজি ও অলিম্পিক লিওঁর ম্যাচটি রোববার থেকে সরিয়ে সোমবার রাতে নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এবং সপ্তাহান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপের আশঙ্কায় স্থানীয় পুলিশ এই পরিবর্তনের অনুরোধ জানায়। পিএসজির গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের পর থেকে পুলিশকে বিভিন্ন ধরনের অস্থিরতা সামলাতে হচ্ছে। লিগ কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ম্যাচটির তারিখ পরিবর্তনের জন্য পুলিশের করা অনুরোধ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। সাত ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিওঁ শীর্ষে ও পিএসজি দুই নম্বরে আছে। পিএসজির মাঠে আসন্ন ম্যাচটি সোমবার সরিয়ে নেয়ায় তা লন্ডনে অনুষ্ঠেয় ব্যালন দ’র অনুষ্ঠানের সঙ্গে একই সময়ে পড়ে গেছে। ফলে পিএসজির মনোনীত খেলোয়াড়দের পক্ষে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়তে পারে। জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন ফ্রান্সের নাগরিকরা। একটি হিসাব অনুযায়ী, গত সপ্তাহান্তে প্রায় আট লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর সমর্থনে প্যারিসসহ ফ্রান্সের বেশ কয়েকটি প্রধান শহরে মিছিল অনুষ্ঠিত হয় এবং কিছু সহিংসতা, লুটপাট ও ধ্বংসযজ্ঞের ঘটনায়ও ঘটে। এই সপ্তাহান্তে আবারও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। Post Views: 32 Post navigation সঞ্জু, শ্রেয়সের ব্যাটে রেকর্ড রান তাড়া করে জয় ভারতের! বোলারদের ব্যর্থতা ঢেকে গম্ভীরের মুখরক্ষা ব্যাটারদের