জাতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য ভুবনেশ্বর কুমার কারও দিকে আঙুল তোলেননি। নতুন উদ্যোমে লড়াই শুরু করেছেন প্রতি বার। নিজের উপর বিশ্বাস হারাননি। কী হতে পারে না ভেবে পারফর্ম করে গেছেন।

স্পোর্টস ডেস্ক :

চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ৩৬ বছরের জোরে বোলার। যদিও অজিত আগরকর জাতীয় নির্বাচক কমিটির প্রধান থাকার সময়ে ভুবনেশ্বরের কপালে শিকে ছেঁড়েনি। আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তনের পর তা নিয়ে মুখ খুলেছেন ভুবনেশ্বর।আনন্দবাজার ডট কম

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন ভুবনেশ্বর। তিনি বলেছেন, ‘‘দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে গর্বের কিছু হতে পারে না। দ্বিতীয় বার দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছি। সত্যিই আমি খুব খুশি। আমার তেমন প্রত্যাশা ছিল না। তাই আমার ভাবনা-চিন্তাও খুব পরিষ্কার। শুধু নিজের কাজটুকু ঠিক করে করতে চাই। গত ৩-৪ বছর ধরে এ ভাবেই ক্রিকেট খেলেছি। বাড়তি কিছু করার চেষ্টা করিনি।’’

আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হচ্ছিল না। হতাশ লাগত? ভুবনেশ্বর বলেছেন, ‘‘বাস্তবের মাটিতে পা রেখে চলা উচিত। আমরা নিজেদের মধ্যে কথা বলতাম। ভবিষ্যৎ নিয়ে বেশি ভেবে কী লাভ? গত কয়েক বছর দেশের হয়ে খেলার সুযোগ না পেলেও নিজের কাজ ঠিক ভাবে করে যাওয়ার চেষ্টা করেছি। এই সময় মানুষ হিসেবেও আরও পরিণত হয়েছি। সেটাই শিখিয়েছে, বাস্তব মেনে চলতে হয়। গত তিন-চার বছরে এই মানসিকতা নিয়েই এগোনোর চেষ্টা করেছি। বাঁচতে শিখেছি।’’

জাতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য ভুবনেশ্বর কারও দিকে আঙুল তুলতে চাননি। হতাশায় ডুবে না গিয়ে নতুন উদ্যোমে লড়াই শুরু করেছেন প্রতি বার। নিজের উপর বিশ্বাস হারাননি। কী হতে পারে না ভেবে পারফর্ম করে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই আবার জাতীয় দলের সাজঘরে ফিরে আসতে পেরে তিনি খুশি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *