দিনাজপুর প্রতিনিধি।।
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বিআরটিএ, দিনাজপুর সার্কেল, নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।
এ উপলক্ষ্যে ২৮ অক্টোবর-২০২৬ বুধবার রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে সকালে একটি রোড শো অনুষ্ঠিত হয়।
এরপর দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর -ই – আলম সিদ্দিকীর সভাপতিত্বের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রশিদ ফজলু, জেলা ট্রাক, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারি, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এরশাদুরজামান মোল্লা, শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জি:) মোঃ রবিউল ইসলাম। আলোচনা সভা শেষে নিরাপদ গাড়ি চালনার স্বীকৃতি স্বরূপ তিনজন ড্রাইভারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিআরটিএ দিনাজপুর সার্কেল এর পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, অত্র দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা ট্রাক, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *