মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার ভারত থেকে চোরা পথে আসা মাদক আটক করেন। গত ২২ অক্টোবর সুন্দুরা বিওপি চোরাচালান অভিযান চালিয়ে ২৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৪২ হাজার ৯ শত টাকার, গত ২৩ অক্টোবর চৌঠা বিওপি ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৪৩ হাজার ৯ শত ৫০ টাকা, গত ২৪ অক্টোবর মহোনপুর বিওপি ১৯০ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা, মণিপুর, বিরামপুর, তাজপুর বিওপি পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ৬ শত ২০ টি নেশা জাতীয় ট্যাবলেট এবং ৪৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ২ লক্ষ ৯০০ শত টাকা, গত ২৬ অক্টোবর বড়গ্রাম বিওপি ১ হাজার ৬ শত ০৩ পিস নেশা জাতীয় ট্যাবলেট যার মূল্য ১ লক্ষ ২৮ হাজার ২শত ৪০ টাকা, খানপুর, মহোনপুর বিওপি ৩ টি মাদক চোরাচালান অভিযান চালিয়ে ৬ শত ৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৯৫ হাজার ৪ শত টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পি.এস.সি) জানান, মাদকের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। Post Views: 37 Post navigation দিনাজপুরে ভাবনা’র প্রকল্প অবহিততকরণ সভায় সদর ইউএনওনারীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরতে পারলে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে