মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে। শনিবার ৩১ অক্টোবর দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে৪২বিজিবি’র অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক বিরল উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এইউদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ (১ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, এই উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে ঘটনার জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং কার্যকর নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। Post Views: 33 Post navigation মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে এইচ এস সি ২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার -৪৫.৯৮