মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ এইচ এস সি পরীক্ষায় প্রতিবারের ন্যায় এবারও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর হলি ল্যান্ড কলেজটি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচ এস সি পরীক্ষায় ৩০৮ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৯২ জন পাস করেছে। এরমধ্যে ৩৩ জন জিপিএ- ৫ পেয়েছে। পাসের হার- ৯৪.৮১%।পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আনন্দ-উচ্ছ্বাসে। বরাবরের মতো এবারও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে কলেজটি তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ভালো ফলাফলের খবর ক্যাম্পাসে পৌঁছামাত্রই শিক্ষার্থীরা ঢাকঢোল পিটিয়ে, আবির খেলে এবং আনন্দ শোভাযাত্রা বের করে উল্লাসে মেতে ওঠে। একে অপরকে মিষ্টি খাইয়ে তারা এই আনন্দের মুহূর্তটি উদযাপন করে। কয়েকজন কৃতী শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায়, শিক্ষকদের কঠোর তদারকি, নিয়মিত ক্লাস ও পরীক্ষা এবং বাবা-মায়ের অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। কলেজের চমৎকার পড়াশোনার পরিবেশ তাদের ভালো ফলাফল করতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই প্রতিবছরের মতো এবারও আমরা এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পেরেছি। আমরা শুধু ভালো ফলাফলই নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেও সমানভাবে যত্নশীল। উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্যতম শীর্ষস্থানীয় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিবছরই এইচএসসি পরীক্ষায় অত্যন্ত গৌরবময় ফলাফল প্রদর্শন করে আসছে, যা জেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Post Views: 40 Post navigation স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সামাজিক সচেতনতা জরুরি-সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে এইচ এস সি ২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার -৪৫.৯৮