দিনাজপুর প্রতিনিধি।।
শনিবার (৩১ অক্টোবর) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর -২০৩৬ এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৪৫.৯৮।
পরীক্ষার্থীর সংখ্যা ১১৫৪৯১, পাসের সংখ্যা- ৫১৩৯৮ জন। ছাত্র পাসের হার ৪১.৩১, ছাত্রী পাসের হার-৫০.২৬, জিপিএ ৫ ছাত্র- ১৩৮৩, জিপিএ ৫ ছাত্রী- ১৫৭০, জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী- ২৯৫৩, জিরো ফলাফলপ্রাপ্ত কলেজের সংখ্যা- ৪৯ টি, শতভাগ পাসকৃত কলেজ সংখ্যা -৬ টি।
উল্লেখ্য যে, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯ টি কলেজের কেউ পাস করেনি।
২০২৫ সালে এ শিক্ষাবোর্ডে ৬৬৬ টি কলেজের মধ্যে ৪৩টি কলেজের কেউ পাস করেনি। পাসের হার ছিল -৬১.৯২%। জিপিএ – ৫ছাত্র-ছাত্রী-৬২৬০ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ প্রেস ব্রিফিং- এ সাংবাদিকদের জানান, এবার ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, যে সমস্ত কলেজে এইচ এস সি পরিক্ষায় কেউ পাস করেনি। সেসব কলেজের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নুর মো: আব্দুর রাজ্জাক জানান, এবার পরীক্ষা কেন্দ্রগুলো সিসি ক্যামরার আওতায় ছিল। এ কারণে কোনো কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *