·বর্ষীয়ান সাংবাদিক ময়মনসিংহ প্রোক্লাবের ১২ বারের সহ-সভাপতি ও মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান আহ্বায়ক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা কাকার ২য় সন্তান, মুক্তাগাছা প্রেসক্লাবের সদ্য সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও সদস্য, ঢাকা ট্রিবিউন এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি- সাংবাদিক খালিদ খুররম পারভেজ ভাই আর নেই। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ২ঃ৩০ মিনিটে তিনি মারা গিয়েছেন।“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”হাতে ধরে আমাকে শিখিয়েছেন পারভেজ ভাই, আমাদের হাজারো স্মৃতি রাত জেগে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আজ স্মৃতি। কিছুক্ষণ আগে যখন জানলাম ভাই মারা গেছে, দীর্ঘক্ষণ বাকশক্তি হারিয়ে ফেলি। ঘুমের মধ্যে জানলাম তো তাই বারবার মনে হচ্ছিলো এটা স্বপ্ন। ছোটবেলা থেকে নরকযন্ত্রণা হার্টের রিং পরিয়ে দেয়া হয় পারভেজ ভাইকে। আমার সাথে যতক্ষণ থাকতেন সেবা করতাম। ময়মনসিংহ প্রেসক্লাবের সিড়িগুলো পার হতে দীর্ঘ সময় প্রয়োজন হতো আমি সবসময় পিছনে থাকতাম। রাতে ঔষধ দরকার কিনতে ছুটতাম। কিছুদিনের মধ্যে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছিলো। বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হয়। চিকিৎসা আর নেয়া হলো না। খুব ভালোবাসতেন তার দুই সন্তানকে। ওদের কিছু হলে ভেঙ্গে পড়তেন। আমাকে কেবল উপদেশ পরামর্শ দিতেন। কিছুতেই শান্তি পাচ্ছি না। এমন মৃত্যু যে তার হবে তিনি নিজেই বলতেন। বলতেন ডাক্তার বলেছে ৪০ বছর বাঁচা সম্ভব। সত্যি বয়স যখন ৪০ পার করলেন আমাকে বলতেন বোনাস জীবন বুঝছো মীর। বোনাস জীবন আপনি মানলেও আমি কেনো মানতে পারছি না বলে গেলেন না তো ভাই। Post Views: 70 Post navigation মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা