০৪-০৫ জুলাই ২০২৬ এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৬-এর সেরা ২৫ পরিকল্পনা নিয়ে এসএমই ফাউন্ডেশনের দুইদিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ আয়োজন।
সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের ব্যাবসায়িক ধারণাকে আরও বাস্তবসম্মত, টেকসই ও বিনিয়োগ-উপযোগী ব্যবসায় পরিকল্পনায় রূপান্তরের লক্ষ্যে ভিসা-এর সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৬-এর আওতায় নির্বাচিত ২৫জন প্রতিযোগীকে নিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম-এ আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত আবেদনসমূহ থেকে পর্যায়ক্রমিক বাছাই, বিজনেস টেমপ্লেট পূরণ বিষয়ক কর্মশালা, বিজনেস প্ল্যান টেমপ্লেট মূল্যায়ন, স্কোরিং ও র‍্যাংকিং প্রক্রিয়া শেষে শর্টলিস্টেড ২৫জন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল, অংশগ্রহণকারীদের ব্যবসায় পরিকল্পনাকে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক বিবেচনায় আরও বাস্তবায়নযোগ্য করে গড়ে তোলার জন্য পরিমার্জিত করা, অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের চূড়ান্ত পিচ উপস্থাপনার জন্য প্রস্তুত করে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. আব্দুস সালাম সরদার। প্রশিক্ষণের সার্বিক দিক ও প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরেন কোর্স কো-অর্ডিনেটর এবং এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন। স্টার্টআপ বাংলাদেশ-এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ইমপেক্ট ও ইকোসিস্টেম) জনাব মো. আদনান দেওয়ান ‘From Business Plan to Investment Readiness: Lessons from Bangladesh’s Startup Ecosystem – Preparing Top Participants for the Final Pitch and Beyond’ বিষয়ে দিনের প্রথম সেশন পরিচালনা করেন। তিনি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিনিয়োগ-উপযোগী ব্যবসা গড়ে তোলার কৌশল ও উদ্যোক্তা মানসিকতা নিয়ে আলোচনা করেন।
২য় সেশনে সেন্টার ফর অন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট (CED), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো জনাব শামীম এহসানুল হক ‘Target Market Identification: Finding the Right Customer for Your Solution’ বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সেশনে সেন্টার ফর অন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট (CED), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজার (Growth & Development) জনাব কাজী আকিব আহনাফ ‘Financial Essentials for Startups’ বিষয়ে একটি ব্যবহারিক সেশন পরিচালনা করেন। সেশন পরিচালনার পাশাপাশি অপর আরেকটা কক্ষে জমাকৃত ২৫টি বিজনেস টেমপ্লেট এর সার্বিক দিক বিচার-বিশ্লেষণ করে প্রতিটি অংশগ্রহণকারীর বিজনেস প্ল্যান টেমপ্লেট নিয়ে ওয়ান-টু-ওয়ান রিভিউয়ের মাধ্যমে এসএমই ফাউন্ডেশনের Moderation and Scrutiny প্যানেল কর্তৃক বিস্তারিত পর্যালোচনা সম্পন্ন করা হয়। এসময় অংশগ্রহণকারীগণ তাঁদের প্ল্যানের মধ্যে কোন সকল পরিবর্তন/পরিমার্জন/সংশোধন করার মাধ্যমে ব্যবসায় পরিকল্পনার ডেভেলপমেন্ট করতে পারবেন তা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
সমাপনী সেশন পরিচালনা করেন Mommy Kids-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবা নিশাত আনজুম পলকা। তিনি Pitch Deck Improvement Session ও Hands-on Pitch Deck Development-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কার্যকর পিচ ডেক প্রস্তুত করা, উপস্থাপনা কৌশল এবং বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এসময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপান্তরের ক্ষেত্রে ভালো পরিকল্পনা থাকার গুরুত্ব ও একই সাথে ধারাবাহিক শেখার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণের ২য় দিন অর্থাৎ সমাপনী পর্ব অংশগ্রহণকারীরা তাদের সংশোধিত পিচ উপস্থাপন করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সংশোধিত বিজনেস প্ল্যান টেমপ্লেট পুনরায় মূল্যায়ন করার উদ্দেশ্যে টেমপ্লেটসমূহ পুনরায় আহবান করা হয়। এই মূল্যায়ন প্রক্রিয়া শেষে নির্বাচিত শীর্ষ ১০জন প্রতিযোগী জুরি বোর্ডের সম্মুখে চূড়ান্ত পিচ প্রদান করবেন মূলতঃ তাদের মধ্য থেকে এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৬-এর ১ম, ২য় ও ৩য় বিজয়ী ঘোষণা করা হবে।

  • SME Foundation পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *