দিনিাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী-২৯ বিজিবি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেফুলবাড়ী-২৯ বিজিবি শনিবার (২৮ নভেম্বর) রাত ২:১০ মিনিটে রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ আদিবাসীপাড়ায় পরিচালনা করে বিশেষ অভিযান। এ সময় ২ লক্ষ টাকা মুল্যের মালিকবিহীন অবস্থায় ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় এলপ্রাজলেম জিরো ফাইভ নামক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। Post Views: 34 Post navigation ক্রীড়াঙ্গনের বিকাশ ও তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ফুটবলের বিকল্প নেই