আন্তর্জাতিক ডেস্ক :ইরানের সঙ্গে সংঘাত একটি “অত্যন্ত বড় সামরিক সাফল্য” ছিল এবং এর ফলে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সামনে কথা বলার সময় তিনি বলেন, ইরানের আলোচকরা “একটু পাগলাটে, তারা একটু উন্মাদ” এবং এরপর যোগ করেন, “এক দিনের মধ্যে তাদের সব বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে… সবকিছু শেষ। তাদের নেতারাও আর নেই।”বিবিসি তিনি আরও বলেন, “তাদের আরেক দল নেতা আছে, তারাও হয়তো আর থাকবে না। কে জানে?” তিনি এটাও যোগ করেন, “আমিও নাও থাকতে পারি, কারণ আমি তাদের এক নম্বর লক্ষ্যবস্তু।” ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তার বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হত্যাচক্রান্ত সম্পর্কে তাদের অবহিত করেছিল। সে সময় ইরান সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। Post Views: 28 Post navigation সভানেত্রী চন্দ্রিমার পদত্যাগে কি কমিশনের সামনে বিড়ম্বনা বৃদ্ধি পেল কালীঘাট তৃণমূলের? কী বলছেন দুই পক্ষের নেতারা? পারস্য উপসাগরে প্রায় ছয় হাজার নাবিক আটকা : আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা