আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান বুধবার জানিয়েছেন, পারস্য উপসাগরে এখনো প্রায় ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন। তিনি “সর্বোচ্চ সংযম ও উত্তেজনা প্রশমনের” আহ্বান জানিয়েছেন।বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দেয়ার পর এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, “গত দুই দিনে হরমুজ প্রণালি অতিক্রমকারী কয়েকটি জাহাজের ওপর যে হামলা হয়েছে, আমি তার নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *