বিভিন্ন সাক্ষাৎকারে জাহ্নবী কপূর বলেছেন, ছোটবেলা থেকেই ত্বক পরিচর্যার জন্য তিনি ঘরোয়া উপকরণের উপরেই ভরসা রাখেন। বিনোদন ডেস্ক : মায়ের মুখ বসানো না হলেও, লোকে বলে তার ত্বকের ধরন নাকি অনেকটা শ্রীদেবীরই মতো। টানটান, পেলব। মসৃণ। এখন পেশাজীবনের মধ্যগগনে বিরাজ করছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। ব্যস্ত জীবন, কায়িক শ্রম, মানসিক চাপ, সাফল্যের আনন্দের পাশাপাশি সফলতা ধরে রাখার দুশ্চিন্তা। সব মিলিয়ে ২৯ বছরের নায়িকার ত্বকের উপর ক্ষতিকর প্রভাব পড়তেই পারে। কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হলে কাজ প্রভাবিত হয়ে যাবে। তাই সে ঝুঁকি নেননি জাহ্নবী। বিভিন্ন সাক্ষাৎকারে জাহ্নবী বলেছেন, ছোটবেলা থেকেই ত্বক পরিচর্যার জন্য তিনি ঘরোয়া উপকরণের উপরেই ভরসা রাখেন।আনন্দবাজার ডট কম ×সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘‘যখনই আমার মনে হয় ঘাম হচ্ছে, তখনই আমি স্নান করে নিই। স্নানের সময়ে আমি গরম জল ব্যবহার করি। আমার মনে হয় এতে ত্বকের লোমকূপগুলি খুলে যায়। মুখে আমি দুধ, মধু, দুধের সর, দই ও ফলের মতো প্রাকৃতিক উপাদানই ব্যবহার করি। আর রোজ রাতে ঘুমোনোর আগে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগাই।’’ রাতে ঘুমোনোর আগে গ্লিসারিন আর গোলাপ জলের টোনার ব্যবহার করলে কী কী লাভ হয়? ১) গ্লিসারিন ত্বককে আর্দ্রতা জোগায় এবং গোলাপজল তা ধরে রাখে, ফলে মুখে কোমল ও সতেজ ভাব বজায় থাকে। ২) গোলাপজল ত্বকের প্রদাহ ও জ্বালাপোড়া কমায় এবং গ্লিসারিন ত্বককে পুষ্টি জোগায়। ৩) গোলাপজল ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে ও লোমকূপ সংকুচিত করে। অন্যদিকে, গ্লিসারিন আর্দ্রতা ধরে রেখে ত্বককে অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত হওয়া থেকে রক্ষা করে। ৪) এই দুটি উপাদানই ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে সাহায্য করে। ৫) সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত এই মিশ্রণটি টোনার, মাস্ক বা ফেসিয়াল মিস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। Post Views: 118 Post navigation ‘আলফা’ মুক্তির পর থেকেই সমালোচিত আলিয়া, তাঁর ঢাল হয়ে এলেন কর্ণ, পাল্টা কী বললেন? টোটা বরাবরই সৃজনশীল, পারিবারিক ব্যবসায় মন ছিল না, বলিউডই ওকে যোগ্য সম্মান দিয়েছে