‘আলফা’ ছবির জন্য আলিয়া ভট্ট পারিশ্রমিক পেয়েছেন ২৫ কোটি। কিন্তু তার অর্ধেক টাকাও ওঠেনি প্রথম দিনের বক্স অফিসে। এ বার আলিয়ার হয়ে ময়দানে নামলেন প্রযোজক পরিচালক কর্ণ জোহর।

বিনোাদন ডেস্ক :

৩ জুলাই মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াগ অভিনীত ‘আলফা’। মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনা চলছে আলিয়া ভট্টকে নিয়ে। ছবির টিকিট বিক্রি নেই। এ ছাড়াও হলিউড থেকে নকল করা ছবি বলেও দাগিয়েছেন অনেকে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ ফ্যাঞ্চাইজ়ির মধ্যে সর্বনিম্ন বক্সঅফিস কালেকশন করেছে ‘আলফা’। এই ছবির জন্য আলিয়া পারিশ্রমিক পেয়েছেন ২৫ কোটি। কিন্তু তার অর্ধেক টাকাও ওঠেনি প্রথম দিনের বক্সঅফিসে। এ বার আলিয়ার হয়ে ময়দানে নামলেন প্রযোজক পরিচালক কর্ণ জোহর।আনন্দবাজার ডট কম

সারা দেশে প্রায় সাত হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু প্রথম দিনে এই ছবি আয় করেছে ৯.২৫ কোটি। দ্বিতীয় দিনে আয় আরও কিছুটা কমেছে। মাত্র ৫ কোটি নাকি রোজগার করেছে। এ দিকে, যশরাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সের ছবির উপর ভর করেই কয়েকশো কোটি রোজগার করেছে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ দ্বিতীয় দিনে ১৮,২২৮টি শো থেকে ৫৭.৮৫ কোটি টাকা সংগ্রহ করেছিল । ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দ্বিতীয় দিনে ভারতে মোট ৭০.৫০ কোটি টাকা আয় করেছিল। অন্য দিকে সলমন খান অভিনীত ‘টাইগার ৩’ দ্বিতীয় দিনে ১৯,৬৪৬টি শো থেকে ৫৯.২৫ কোটি টাকা আয় করে । এই পরিসংখ্যানের বিপরীতে, ‘আলফা’ এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দুর্বলতম ছবি। এটা গেল পরিসংখ্যানের কথা। আলফা দেখার দর্শকের অনীহা নিয়ে যখন এত কথা তখন কর্ণ লেখেন, ‘‘বর্তমান সময় দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে আসাটাই যেন মস্ত চ্যালেঞ্জ। সেই সময় ‘আলফা’ দারুণ শুরু করেছে। আসলে দর্শক সমাজমাধ্যমের কটাক্ষকে পাত্তা দেয় না। তারকা হিসেবে আলিয়া ভট্টের খ্যাতি, প্রেক্ষাগৃহের আকর্ষণ, প্রতিভা এবং বড় পর্দার জমকালো আয়োজনের এই ধরেন তর্কের উপরে। ওয়াইআরএফ সবসময় এই ধরনের ছবি প্রেক্ষাগৃহে দেখার মতো একটি অভিজ্ঞতা তৈরির চেষ্টা রয়েছে, যার জন্য কোনও বিষ নয় বরং, আমাদের সকলের অভিবাদন জানানো উচিত! তাই দয়া করে নিশ্চিন্ত হোন এবং উদযাপন করুন যে সিনেমা হলগুলো আবার শ্বাস নিচ্ছে!!! যান, ‘আলফা’ দেখুন এবং হতাশ হয়ে সমাজমাধ্যমে স্ক্রলিং বন্ধ করুন!’’

এই মুহূর্তে আলফা’র পাশপাশি প্রেক্ষাগৃহে চলছে দেশভাগের প্রেক্ষাপটে তৈরি প্রেমের ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, ‘বেবি ডু ডাই ডু’র মতো ছবি এছাড়াও বক্স অফিসে ভাল ফল করেছে ‘অবসেশন’র মতো হলিউড ছবি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *