·
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) ইউনিসেফের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকায় একটি জাতীয় অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করে। কর্মশালায় আলো ক্লিনিক মডেল থেকে পাওয়া প্রমাণভিত্তিক ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরা হয়, যাতে শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সরকারের ভবিষ্যৎ উদ্যোগগুলোকে সহায়তা করা যায়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক; সুইডেন দূতাবাসের সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা ডাঃ জহিরুল ইসলাম; বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ আহমেদ জামশেদ মোহাম্মদ, বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইমানুয়েল আব্রিউসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের প্রতিনিধিরা এবং উন্নয়ন সহযোগীরা।
২০২১ সাল থেকে ছয়টি আলো ক্লিনিক সুবিধাবঞ্চিত শহুরে জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ডিজিটাল প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রতিদিন গড়ে ১৬৮ জন রোগী এসব সেবা গ্রহণ করছেন, এবং ২০২৫ সালের জানুয়ারী থেকে এখন পর্যন্ত ১,০০০টির বেশি নিরাপদ প্রসব সেবা প্রদান করা হয়েছে।
মা ও শিশুর স্বাস্থ্যের ইতিবাচক ফলাফলের প্রমাণের ভিত্তিতে, বাংলাদেশ সরকার এখন সারা দেশে শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে আলো ক্লিনিক মডেল সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনা করছে।
W/ Embassy of Sweden in Dhaka

UNICEF Bangladesh পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *