·বাংলা কিউআর-এর ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ জুলাই, ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়।এসময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরিফ হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।Dutch-Bangla Bank PLC পেজ থেকে Post Views: 45 Post navigation প্রাইম ব্যাংকের নেতৃত্বে মাধবপুরে কৃষি ঋণ প্রচারণা , আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত