স্পোর্টস ডেস্ক ১০ জনের সুইজারল্যান্ড । প্রবল প্রতিরোধ ভেঙে সেমি-ফাইনালে পৌঁছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্বীকার করলেন, এদিন ভাগ্য তাদের পাশে ছিল। তিনি মনে করেন, বাগাইল এমবোলো লাল কার্ড দেখার পর খেলার চিত্র পাল্টে যায়। আসরের শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। স্কোরলাইন যা বলছে, ম্যাচ মোটেও তেমন সহজ ছিল না। দশম মিনিটে পিছিয়ে পড়ার পর ৬৭তম মিনিটে সমতা ফেরায় সুইজারল্যান্ড। এর পাঁচ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এমবোলো। ১০ জনের দলে পরিণত হওয়ার পর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে সুইজারল্যান্ড। সুযোগ পেয়ে একের পর এক আক্রমণে যায় আর্জেন্টিনা। তবুও নির্ধারিত সময়ে জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেস। পরে আরেকটি গোল করেন লাউতারো মার্তিনেস। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্কালোনি বললেন, কঠিন ম্যাচ হতে যাচ্ছে আগে থেকেই জানতেন তারা। “সত্যি হচ্ছে, আজ আমরা ভুগেছি। আমরা জানতাম, তারা খুব শরীরিক শক্তি নির্ভর দল। আমি মনে করি, তারা আমাদের কাজ খুব কঠিন করে তুলেছিল। কিছু কিছু সময়ে আমরা পথ পাচ্ছিলাম না । “সত্যি হচ্ছে, আজ ভাগ্য আমাদের পাশে ছিল। কারণ, ওদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখল। এরপর (আমাদের) দল আক্রমণাত্মক খেলতে শুরু করল। আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের কিছু ব্যাপারে উন্নতি করতে হবে। তবে জয় সবসময়ই ভালো।” Post Views: 46 Post navigation আমরা দুটি ম্যাচই জিততে চাই: আলভারেস