আন্তর্জাতিক ডেস্ক :
জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটকে উদ্ধৃত করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে নিজেদের লাইভ লোকেশন দেখিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি। তবে অন্য কিছু জাহাজ তাদের ট্রান্সমিটার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করে থাকতে পারে।বিবিসি

রোববার ইরান সরকারের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘অবৈধ চলাচলের’ কারণে বর্তমানে এই জলপথ দিয়ে চলাচল ‘সম্ভব নয়’।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলার-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার তেলবাহী জাহাজ (ট্যাঙ্কার), বাল্ক ক্যারিয়ার এবং কার্গো জাহাজসহ মোট আটটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগে শনিবার এই সংখ্যা ছিল ২১টি এবং শুক্রবার ছিল ১৪টি।

রবিবার প্রণালী অতিক্রম করা ওই আটটি জাহাজের মধ্যে মাত্র দুটি তাদের লাইভ লোকেশন দেখিয়েছিল। তবে এই দুটি জাহাজই ইরানি কর্তৃপক্ষের ঘোষণার আগেই প্রণালিটি অতিক্রম করেছিল।

কেপলারের নথিভুক্ত বাকি ছয়টি জাহাজ ‘ডার্ক’ মোডে চলাচল করেছে অর্থাৎ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তারা নিজেদের অবস্থান সরাসরি দেখায়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *