ইসলামাবাদ, ২৯ আষাঢ় (১৩ জুলাই):পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত দু’দিনব্যাপী নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগদান করে। ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ১২ ও ১৩ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক। এছাড়া পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।সম্মেলনের সাইড লাইনে গতকাল বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন ইরানের নারী ও ফ্যামিলি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট Zahra Behrouz Azar এর সাথে বৈঠক করেন। বৈঠককালে অন্যান্যের মধ্যে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন Nabi Ollah Shirazi উপস্থিত ছিলেন। বৈঠকে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বিভিন্ন সেক্টরে বাংলাদেশে নারী উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। নারীদের উন্নয়নে সাম্প্রতিক চালুকৃত ফ্যামিলিকার্ডের বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু এবং সামাজিক উন্নয়নে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।ইরানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি অনুষ্ঠিত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাযায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি নারীর উন্নয়নে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন এবং নারীর উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি নারীর উন্নয়নে মুসলিম উম্মাহ’র একসাথে কাজ করার অভিপ্র্রায় ব্যক্ত করেন এবং মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান। -ত.বি. Post Views: 30 Post navigation পরিবেশসম্মত বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ