ঢাকা :বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে আজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত Dr. Abdullah ibn Dhafer ibn Ubayya সাক্ষাৎ করেন।সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন। এসময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সাক্ষাৎকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে তা দেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য সাশ্রয়ী হয়। সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি-ডি পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহোযোগিতার আশ্বাস প্রদান করেন।সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।-ত.বি. Post Views: 29 Post navigation সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে