দিনাজপুর প্রতিনিধি।।
১৩ জুলাই ২০২৬ খ্রি. রথযাত্রা-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম ।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আসন্ন রথযাত্রা উপলক্ষে সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে, জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *