দিনাজপুর প্রতিনিধি।।১৩ জুলাই ২০২৬ খ্রি. ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় বৃক্ষরোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম ।পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। দিনাজপুর জেলা পুলিশ পরিবেশবান্ধব, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে। বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মহোদয় বীরগঞ্জ থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি থানা চত্বর পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); শাওন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। Post Views: 29 Post navigation রথযাত্রা উপলক্ষে দিনাজপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভ অনুষ্ঠিত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ- এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাতীবান্ধায় দোয়া মাহফিল