লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ- এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিঘীরহাট এলাকায় স্বেচ্ছাসেবক পার্টির অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রাসেল উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক আনারুল হক, সাবেক দপ্তর সম্পাদক মমিনুর ইসলাম। Post Views: 50 Post navigation দিনাজপুরের বীরগঞ্জ থানায় বৃক্ষরোপণ