দিনাজপুর প্রতিনিধি।।১৫ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি (ECG) ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম । উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং দ্রুত স্বাস্থ্যসেবা প্রদান জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে।এ ল্যাবরেটরির মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা (Blood Test) করাতে পারবেন, যা তাদের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে। উদ্বোধন শেষে পুলিশ সুপার নবস্থাপিত ইসিজি ইউনিট ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আধুনিক, নির্ভুল ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যরা দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও সক্ষমতা ও কর্মোদ্যম বৃদ্ধি করবে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; ডা. জাকিয়া সুলতানা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, দিনাজপুর; জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ। Post Views: 37 Post navigation সিভিল সার্জনের সাথে বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষ,শিশুসহ ৪ জন আহত হয়ে দিমেক হাসপাতালে চিকিৎসাধীন