ঢাকা :

দেশজুড়ে লক্ষাধিক শিশু-কিশোরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামীকাল বিকেল ৪.০০ টায় ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২ মে ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করতে এবং দেশের কোমলমতি শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ প্রথম আসরটি দেশের ক্রীড়া অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট-এই ৮টি ভিন্ন ক্রীড়া ইভেন্টে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে এ বিশাল কর্মযজ্ঞের সফল সমাপ্তি ঘটবে।

-ত.বি.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *