দিনাজপুর প্রতিনিধি।।২৬ জুলাই ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত এবং শরীরচর্চা শিক্ষা শাখার সার্বিক সহযোগিতায় ৫দিনব্যাপী ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধন করা হয়েছে| আজ বিকেল ৫ ঘটিকায় জিমনেসিয়াম-এ ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, বিজয় ২৪ হল এর হল সুপার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, প্রকৌশল শাখার প্রশাসক প্রফেসর ড. মারুফ আহমেদ, আইটি সেল-এর কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদ, শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম এবং হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ| Post Views: 26 Post navigation আগামীকাল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান