দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দেশনা বা সময়সূচিও জানানো হয়নি। এ বিষয়েসদ্য বিলুপ্ত ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ ২০১৭ সালে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির পদে থাকা কয়েকজন নেতা গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেসামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করার জন্য দলেরপরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতবৃন্দ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, অল্প সময়ের মধ্যেইফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির পাশাপাশি দুই পৌর বিএনপির বিদ্যমান কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। Post Views: 38 Post navigation দিনাজপুরে ২৯ বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন দিনাজপুরে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলাসভা অনুষ্ঠিত