বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের জনক, আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ-এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৬ জুলাই, রবিবার, বিকেল ৫:৩০ মিনিটে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি (Begart)-এর যৌথ উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী আবদুল মালেক বাবুল-এর হাতে ‘আলোকচিত্রাচার্য এম. এ. বেগ পদক ২০২৬’ আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবন, কর্ম ও অবদানের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। এর প্রযোজক ইমতিয়াজ আলম বেগ ও ফাবিহা মনির।
এছাড়াও, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদযাপন উপলক্ষে দেশব্যাপী বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়।
বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবন, কর্ম ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আয়োজিত এই স্মরণসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলোকচিত্রী, শিক্ষার্থী, সদস্য, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মরণসভাকে সফল ও সার্থক করে তোলার জন্য সকল অতিথি, অংশগ্রহণকারী, সদস্য, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

Bangladesh Photographic Society-BPS পেজ থেকে

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *