ঢাকা :আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জুলাই ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।মন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।প্রকল্প কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারকে এগিয়ে নিতে আপনাদের সবাইকে কাজ করতে হবে। আপনাদের কাজের গতি বাড়াতে হবে। আমরা অপচয় যেমন করবো না তেমনি ব্যয় না করে অর্থ ফেরতও পাঠাবো না।আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকসহ অনলাইনে আইএমইডি প্রতিনিধি উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি Post Views: 21 Post navigation ‘আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ স্মরণসভা’ ছবি : প্রধানমন্ত্রী