এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলা এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট জেলা কার্যালয়ের সহায়তায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে এবং সহ-সভাপতি মো. ফারুক হোসেন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধ মেহেদী হাসান লিপন, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন,দৈনিক ফুলতলা প্রতিদিন কলি আক্তার,দুপ্রক সদস্য নাসরিন সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, বাবু তখন কুমার মিস্ত্রি প্রমুখ।স্থানীয় গণমাধ্যমকর্মি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Post Views: 71 Post navigation সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘ভয়েজ অফ ডাউয়াবাড়ী’ যুব ও সামাজিক সংগঠনের উদ্বোধন আটপাড়ায় বারসিক গ্রিন কোয়ালিশনের কর্মশালা অনুষ্ঠিত