আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে গ্রিন কোয়ালিশন কমিটির সদস্যদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সরকারি পাঠাগার মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় গ্রিন কোয়ালিশন কমিটির ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় এগ্রোকোলজি, খাদ্য সার্বভৌমত্ব এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রিন কোয়ালিশন আটপাড়া উপজেলা কমিটির সভাপতি মো. সাজেদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মাকসুদুল হক এবং বারসিকের কর্মসূচি কর্মকর্তা পার্বতী সিংহ।
এছাড়াও বক্তব্য রাখেন সুয়েল রানা ও সাংবাদিক ফয়সাল চৌধুরীসহ অন্যান্য অংশগ্রহণকারীরা। বক্তারা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রিন কোয়ালিশনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *