৩০ জুলাই ২০২৬ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে ৫দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজকের কর্মশালায় বিজ্ঞান অনুষদ ও সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের শিক্ষক ও গবেষকদের রিসার্চ পেপার উপস্থাপন করা হয়| উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান| এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদরে ডীন প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম, সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মো. আব্দুর রশীদ এবং আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন| সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য উচ্চশিক্ষা ও গবেষণার কোন বিকল্প নেই| তাই দেশ ও জনগণের সার্বিক কল্যাণে গবেষণার মাধ্যমে কিভাবে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় সে লক্ষ্যে আপনাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকতে হবে| বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে দেশের মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নতি এবং দেশকে উত্তরোত্তর সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়া| এ লক্ষ্যে ইতোমধ্যে সরকার গবেষণা ক্ষেত্রে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ প্রদান করেছেন| যা যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে যাবে| উল্লেখ্য, সমাপনী দিনে কর্মশালায় বিজ্ঞান অনুষদরে ১৬টি এবং সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ৮টি গবেষণা প্রজেক্ট উপস্থাপন করা হয়| Post Views: 36 Post navigation দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে মদ উদ্ধার শহীদদের প্রতি হাবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি