সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হক এমপি ও হাজী দানেশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত দিনাজপুর প্রতিনিধি।।৩০ জুলাই ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান তেভাগা আন্দোলনের জনক প্রয়াত হাজী মোহাম্মদ দানেশ (যার নামে এ বিশ্ববিদ্যালয়) এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক এমপি এর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন| আজ সকাল ৯.৩০ ঘটিকায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এবং শেখ ফরিদ কবরস্থানে তাদের সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে তাদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়| দোয়া মাহফিলে হাজী মোহাম্মদ দানেশ এবং খুরশীদ জাহান হক এবং তার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়| অতঃপর প্রো-ভাইস-চ্যান্সেলর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন| উক্ত শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, হাবিপ্রবি ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও হাবিপ্রবি ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের ট্রেজারার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা, প্রচার সম্পাদক প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সদস্য প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন ও সদস্য মো. মবিনুল ইসলাম, অফিসার্স ফোরামের আহবায়ক মো. মাহবুব উল হাসান, সদস্য-সচিব মুহাম্মদ রেজাউল ইসলাম সরকার ও সদস্য মো. খাদেমুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের আহবায়ক এ.কে.এম. ইমতিয়াজ ফারুক ও সদস্য-সচিব মো. আসাদুজ্জামান চৌধুরী, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবু| এছাড়াও হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রো-ভাইস-চ্যান্সেলরের সাথে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন| Post Views: 58 Post navigation হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা সমাপ্ত সারোগেসিতে ইচ্ছুকদের বয়স, স্বাস্থ্য যাচাই করা ম্যাজিস্ট্রেটের কাজ নয়: কলকাতা হাই কোর্ট! দম্পতির আবেদনে সায়