ঢাকা : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন।১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন এবং সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২।গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭৪১ এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। -ত.বি. Post Views: 23 Post navigation প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় বাছাই করে ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটাতে হবে-মীর মোহাম্মদ হেলাল উদ্দীন টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী