দিনাজপুর প্রতিনিধি।।মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এম পি বলেছেন বর্তমান সরকার অত্যন্ত মানবিক সরকার। সরকার প্রত্যেকটা মানুষের পাশে থাকবে।শুধু মাত্র আপনাদের সহযোগিতা দরকার। আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেক গ্রামে কিছু ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। সামনে বছর কিছু পাবে।এভাবে আগামী ৩ বছরে সবাই পাবে।কৃষক কার্ডও অনুরুপ ভাবে দেয়া হবে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ফিতা কেটে শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার ওসি আব্দুল কুদ্দুস উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ চরকাই রেন্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীক্ষুদ্র নৃগোষ্ঠি উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন ও ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন। চেক বিতরণ করেন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে। উদ্বোধন করেন উপজেলা পরিষদ মিলনায়তনের সৌন্দর্য বর্ধন কাজের। Post Views: 41 Post navigation Mayor,Khulna City Corporation মোরেলগঞ্জে মেহগনি গাছে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার