শুক্রবার ৩৫ বছর পূর্ণ করলেন কিয়ারা আডবাণী। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে স্ত্রীর একটি অদেখা ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ মলহোত্র। সেখানেও কটাক্ষের বন্যা।

বিনোদন ডেস্ক :

‘টক্সিক’ ছবির প্রথম গান ‘তবাহি’ মুক্তির পর থেকেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কারণে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। সময়ের সঙ্গে সেই কটাক্ষের ঝড় আছড়ে পড়ে তার স্বামী, অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সমাজমাধ্যমেও। এমনকি, কিয়ারার জন্মদিনে স্ত্রীর উদ্দেশে সিদ্ধার্থের করা একটি আদুরে পোস্টেও কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। এই আবহে তারকাদম্পতির পাশে দাঁড়িয়েছেন নেটাগরিকদেরই একাংশ।আনন্দবাজার ডট কম

শুক্রবার ৩৫ বছর পূর্ণ করলেন কিয়ারা। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে স্ত্রীর একটি অদেখা ছবি ভাগ করে নিয়ে সিদ্ধার্থ লেখেন, “শুভ জন্মদিন সেই মানুষটিকে, যে প্রতিটি দিনকে আরও একটু মিষ্টি করে তোলে, বিশেষ করে যখন সে আমার আইসক্রিম চুরি করে খায়।” ছবিতে গোলাপি সালোয়ার-কামিজ় পরে আইসক্রিম খেতে দেখা যায় কিয়ারাকে।

পোস্টে শুভেচ্ছাবার্তার পাশাপাশি ভিড় জমে একাধিক কটাক্ষেরও। অনেকেই প্রশ্ন করেন, অন্য অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা স্ত্রীকে কী করে সমর্থন করছেন সিদ্ধার্থ! কেউ আবার ‘টক্সিক’-এর গান থেকে কিয়ারার ছবি পোস্ট করে মশকরা করেন। এই আচরণের বিরুদ্ধে সরব হন অভিনেতা-অভিনেত্রীর অনুরাগীরাই।

এরই মধ্যে অনেকে দাবি করেন যে, কুরুচিকর মন্তব্যের জেরে সিদ্ধার্থ নাকি তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করে দিয়েছেন। যদিও বাস্তবে তার পোস্টে মন্তব্য করার সুযোগ এখনও খোলা রয়েছে। তবে অনেক নেটাগরিকই এই ট্রোলিংয়ের তীব্র সমালোচনা করেছেন। একজন লেখেন, “এই ধরনের অশালীন মন্তব্য করা অধিকাংশ পুরুষই চরম নারীবিদ্বেষী। স্ত্রীর পাশে দাঁড়ানো পুরুষকে ওরা কটাক্ষ করেন। নিজেরা নারীদের প্রতি অসহিষ্ণু। বিবাহিত পুরুষ অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে তাদের নিয়ে কোনও সমস্যা হয় না!” আর এক ব্যবহারকারীর মন্তব্য, “দুঃখের বিষয়, ওরা শুধু নতুন পোস্ট নয়, সিদ্ধার্থ-কিয়ারার পুরনো পোস্টেও গিয়ে একই ধরনের মন্তব্য করছেন।”

অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন শুধু কিয়ারাকেই নিশানা করা হচ্ছে। এক নেটাগরিক লেখেন, “সিদ্ধার্থ নিজেও জাহ্নবী কপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। তখন তো কেউ তাঁকে নিয়ে এমন মন্তব্য করেননি। কিয়ারা করলেই সমস্যা কেন?” আর একজনের বক্তব্য, “যদি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এতই আপত্তি থাকে, তা হলে যশকে নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা।”

পরিচালক গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে বড়পর্দায় জুটি বাঁধেন যশ ও কিয়ারা। ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরৈশী। আগামী ২৬ অগস্ট বিশ্ব জুড়ে মুক্তি পাবে ছবিটি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *