মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু এবং সৌরসেনী মৈত্রকে। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। জ়ি ফাইভে প্রথম বার ওটিটির জন্য তৈরি হয়েছে এই ছবি।

বিনোদন ডেস্ক :

ন’মাসের অন্তঃসত্ত্বা পার্বতী মজুমদার। কিন্তু সন্তানসম্ভবা হওয়া সত্ত্বেও যা যা নিয়ম মানতে হয়, সে সব নিয়মের ধারপাশ দিয়েও যায় না সে। সঙ্গী দেবা দাস। তার স্বামী। বর্তমান প্রজন্মের ভাবনার মোড়কেই নতুন ছবির গল্প সাজিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির নাম ‘নিব্বা নিব্বি’।আনন্দবাজার ডট কম

মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু এবং সৌরসেনী মৈত্রকে। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। জ়ি ফাইভে প্রথম বার ওটিটির জন্য তৈরি হয়েছে এই ছবি। এ ছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী-সহ অনেককে। পরিচালক তথাগত বললেন, “নতুন প্রজন্ম, যাদের আমরা ‘জেন জ়ি’ (এটি আদতে আমেরিকায় বিপণন কৌশলের অঙ্গ হিসেবে বয়সভিত্তিক বিভাজন, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মানো প্রজন্মকে বোঝাতে ব্যবহার করা হয়) বলি, তাদের মননের কাহিনি এটা। সেই ভাবনাই উঠে আসবে ছবিতে। এক জন অন্তঃসত্ত্বা মহিলা যা যা করে না, এই পার্বতী ঠিক তা-ই করে। আলোকবর্ষার (বসু) দর্শন আমি কাছ থেকে দেখেছি। ওরা কী ভাবে ভাবনাচিন্তা করে, কী ভাবে বাঁচে— সেগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছবিতে।”

ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গেছে। খুবই সন্তর্পণে হয়েছে ছবির শুটিং। পরিচালক এবং নির্মাতারা কেউই চাননি, এই ছবি সম্পর্কে কেউ বিন্দুমাত্র টের পান। তাই শহরের বিভিন্ন অঞ্চল জুড়ে শুটিং করলেও সবটাই হয়েছে লোকচক্ষুর আড়ালে। যেহেতু গল্পের কেন্দ্রে ‘রোডট্রিপ’, তাই শহরতলির বিভিন্ন রাস্তায় শুটিং করেছেন তারা। ১৪ অগস্ট মুক্তি পাবে এই ছবি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *