সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকার সময় প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দিতে পেনশন শুরু করেছিলেন। সেই নিয়ম অনুযায়ী, প্রাক্তন হয়ে যাওয়া অজিঙ্ক রাহানেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন।

স্পোর্টস ডেস্ক :

সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্ক রাহানে। প্রাক্তন ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে পেনশন পাবেন রাহানে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকার সময় ২০২২ সালে প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দিতে পেনশন শুরু করেছিলেন।
আনন্দবাজার ডট কম

গত ৩০ জুলাই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন রাহানে। তার নেতৃত্বে ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল ভারতীয় দল। ২০২৩ সালের পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। তবু ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায়। দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি এক দিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। ৮৫টি টেস্ট খেলায় ভারতীয় বোর্ডের হিসাবে প্রথম স্তরের পেনশন পাবেন রাহানে। ২৫টির বেশি টেস্ট খেলা প্রাক্তন ক্রিকেটাররা প্রথম স্তরের পেনশন পান। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক মাসে ৭০ হাজার টাকা করে পাবেন বলে জানা গেছে। শুরুতে এই পেনশনের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। চার বছর আগে বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে।

অবসরের পর কী করবেন, তা জানাননি রাহানে। ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন না কিছু দিন বিশ্রাম নেবেন, জানাননি। ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তা-ও নিশ্চিত নয়। গত আইপিএলেও কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। তাঁর অবসরের সিদ্ধান্ত চাপে ফেলেছে কেকেআর কর্তৃপক্ষকেও। নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে শাহরুখ খানের দলকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *