ভারতীয় দল ঘোষণার সময়ও বিসিসিআই জানিয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শুভমন গিলেরা। তার পর হঠাৎই সেই ম্যাচ তিন দিনের করে দেয়া হল।

স্পোর্টস ডেস্ক :

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা শুভমন গিলদের। প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল চার দিনের। সেই ম্যাচের দিন সংখ্যা কমিয়ে তিন করা হয়েছে। ম্যাচের দিন কমানোর কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।আনন্দবাজার ডট কম

কলম্বোর একটি ক্রিকেট ক্লাবের মাঠে ৭ থেকে ৯ অগস্ট পর্যন্ত তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ম্যাচের দিন সংখ্যা কেন কমানো হল, তা জানানো হয়নি। বিবৃতি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘‘চার দিনের পরিবর্তে ভারতীয় দল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত ম্যাচটি হবে কলম্বোর নন্দেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের মাঠে। শ্রীলঙ্কা-ভারত প্রথম টেস্ট হবে ১৫ থেকে ১৯ অগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ অগস্ট কলম্বোয়।’’

ভারতীয় দল ঘোষণার সময়ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, টেস্ট সিরিজ়ের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শুভমনেরা। তার পর হঠাৎই সেই ম্যাচ তিন দিনের করে দেয়া হল। প্রস্তুতি ম্যাচের দিন কমে যাওয়ায় ভারতীয় দলের প্রস্তুতি প্রভাবিত হতে পারে। ৪ অগস্ট ভারতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা।

নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ় হারায় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে অনেকটা পিছিয়ে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের গুরুত্ব অনেক বেড়ে গেছে শুভমনদের কাছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *