স্পোর্টস ডেস্ক :ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শিগগিরই দেখা যেতে পারে ভারতের জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আকিব নবীকে। ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহর চোটের কারণে শ্রীলঙ্কা সফরের জন্য আকিবকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।বিবিসি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন বুমরাহ। জানা গেছে, এখনো তিনি পুরোপুরি সেরে ওঠেননি, যে কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিৎ সাইকিয়ার জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আকিব নবী প্রথমবারের মতো ভারতীয় সিনিয়র দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ডানহাতি মিডিয়াম পেসার আকিব নবী ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করেছেন, গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে কাশ্মীর দলের হয়ে মোট ১০৪টি উইকেট নিয়েছেন। Post Views: 22 Post navigation হঠাৎ কমে গেল শুভমনদের ম্যাচের দিন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতিতে ধাক্কা ৩৪ বছরেই থেমে গেল জীবন, ঘুমের মধ্যে মারা গেলেন ব্রাজিলিয়ান ইউএফসি ফাইটার