নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলার ৫ নম্বর তেলিগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন হাবিবুর রহমান। তিনি জাতীয়তাবাদী ওলামা দল, নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব এবং আটপাড়া উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে জনসেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি স্থানীয় মানুষের মধ্যে পরিচিতি পেয়েছেন।
হাবিবুর রহমান বলেন, জনগণের সমর্থন পেলে তিনি তেলিগাতী ইউনিয়নে সুশাসন নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেয়ার কথাও জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। স্থানীয় ভোটাররা বলছেন, যোগ্য ও সৎ নেতৃত্বই তাদের প্রত্যাশা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *