মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কিছু দিন ধরেই রক্তের ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।আনন্দবাজার ডট কম প্রদীপ সিংহ রাওয়াতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার আপ্তসহায়ক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, ক্যানসার ফের ফিরে এসেছিল অভিনেতার শরীরে। সেই অসুস্থতার সঙ্গেই দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হয় অভিনেতার। পরিবারে রেখে গেলেন স্ত্রী এবং পুত্র বিক্রমাদিত্যকে। প্রদীপ রাওয়াতের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনেতা যশপাল শর্মা সমাজমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “আমাদের ‘লগান’-এর দেবা আর নেই। শান্তিতে থাকুন, প্রদীপ রাওয়াত।” চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন তার। হিন্দি, তেলুগু, তামিল, নেপালি-সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন প্রদীপ। অভিনয়জীবনের শুরু ছোট পর্দায়। বিআর চোপড়ার ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। পরে বড় পর্দায় এসে একের পর এক শক্তিশালী খলচরিত্রে অভিনয় করে নিজস্ব পরিচিতি তৈরি করেন। ‘লগান’, ‘গজ়নি’, ‘সরফরোশ’, ‘রাউডি রাঠৌর’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে তার অভিনয় দর্শকের মনে আজও অমলিন। বিশেষ করে পর্দায় তার উপস্থিতি এবং খলনায়কের চরিত্রে সাবলীল অভিনয় তাকে নির্মাতাদের অন্যতম পছন্দের অভিনেতায় পরিণত করেছিল। নেপালি চলচ্চিত্রেও সমান জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে গভীর শোকপ্রকাশ করেন অনুরাগীরাও। ভারতীয় চলচ্চিত্র জগতের বহু শিল্পীও সমাজমাধ্যমে প্রদীপ রাওয়াতকে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। Post Views: 22 Post navigation ‘ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব’, অভিনয় প্রায় ছাড়তে গিয়েও কেন সিদ্ধান্ত বদলান ইয়ামী গৌতম?